ভাঙ্গায় স্কুলছাত্রীকে অপহরণ, পুলিশের কৌশলে উদ্ধার

আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০১৭, ১৬:৪৯
ফরিদপুরের ভাঙ্গা উপজেলার পুর্ব সদরদী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর এক ছাত্রীকে এলাকার বখাটে টিটন ফকির অপহরণ করে। বৃহস্পতিবার ছাত্রীকে অপহরণ করে পরিবারের লোকজনকে বিষয়টি নিশ্চিত করে ঐ বখাটে। 
 
ঘটনার পর ছাত্রীর পিতা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। পুলিশ মঙ্গলবার সকালে কৌশল খাটিয়ে বখাটে টিটন ফকিরের বাবা দেলোয়ার ফকির ও চাচা আনোয়ার ফকিরকে আটক করে থানায় নিয়ে আসে। তাদের তথ্যর ভিত্তি ও পুলিশের চাপে মেয়েটিকে বখাটে টিটন ফকিরের লোকজন থানার পাশে রেখে পালিয়ে যায়। 
 
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আশরাফ জানান, স্কুলছাত্রী অপহরনের পর আমরা তাকে উদ্ধার করি এবং মঙ্গলবার দুপুরে আটকৃতদেরসহ মেয়েটিকে আদালতে প্রেরণ করি। অপহরণকারীকে আটকের জন্য পুলিশ মাঠে কাজ করছে।
 
এদিকে স্কুল ছাত্রীর বাবা বলেন, আমার মেয়েটি স্কুলে মেধাবী ছাত্রী হিসাবে পরিচিত। তার জীবনটা যারা নষ্ট করতে চাইছে আমি তাদের দৃষ্টান্তমূলক বিচার দাবি করি।
 
ইত্তেফাক/এএন