সাংবাদিক শিমুল হত্যা মামলার আসামি শাহিন গ্রেফতার

আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০১৭, ১৭:০৬
সিরাজগঞ্জের শাহজাদপুরের সমকালের সাংবাদিক আব্দুল হাকিম শিমুল হত্যা মামলার প্রধান আসামি পৌর মেয়র হালিমুল হক মীরুর গাড়ীর চালক ও মামলার সন্দেহভাজন আসামি শাহীন আলমকে (২৫) গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে বেলকুচি উপজেলা থেকে তাকে গ্রেফতার করা হয়।
 
শাহজাদপুর ওসি তদন্ত মো. মনিরুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সকালে বেলকুচি উপজেলার মুকন্দগাঁতী এলাকার একটি বাস কাউন্টার থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত শাহীন আলম শাহজাদপুর উপজেলার বাড়াবিল এলাকার বাসিন্দা ও মেয়র মীরুর গাড়ী চালক বলে জানান তিনি।
 
এদিকে রবিবার ঢাকার শ্যামলী থেকে গ্রেফতার হওয়া শিমুল হত্যা মামলার প্রধান আসামি পৌর মেয়র ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক (বহিষ্কৃত) হালিমুল হক মীরুকে সোমবার সিরাজগঞ্জ চিফ জুডিশিয়াল আদালতের মাধ্যেমে কারাগারে পাঠায়। এরপর শাহজাদপুর থানার ওসি তদন্ত মো. মানরুল ইসলাম একইদিন মীরুর বিরুদ্ধে শাহজাদপুর উপজেলা সিনিয়র জুডিশিয়াল আদালতের বিচারক মো. হাসিবুল হকের কাছে সাত দিনের রিমান্ড আবেদন করলে আদালত আগামী ১৩ ফেব্রুয়ারি  রিমান্ড শুনানির দিন ধার্য করে আদেশ দেন।
 

ইত্তেফাক/এএম।