ঢাবিতে ‘ছিনতাইকারী’র গুলিতে যুবক আহত

আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০১৭, ১৭:৩১
 
ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাবের সামনে মোটরসাইকেল আরোহী ‘ছিনতাইকারী’র গুলিতে মনিরুজ্জামান মাসুম (৩০) নামে এক যুবক আহত হয়েছেন। মঙ্গলবার বিকেল তিনটার দিকে এ ঘটনা ঘটে।
 
জানা গেছে, দুপুর আড়াইটার দিকে মাসুদ মোটরসাইকেল নিয়ে ওই এলাকা দিয়ে যাচ্ছিলেন। এ সময় মোটর সাইকেলযোগে আরোহী চার যুবক মাসুদের সঙ্গে থাকা ব্যাগ ছিনিয়ে নেয়ার চেষ্টা করলে মাসুদ বাধা দেন। পরে যুবকরা তাকে গুলি করে পালিয়ে যায়।
 
এ বিষয়ে জানতে চাইলে শাহবাগ থানার ওসি আবু বকর সিদ্দিক জানান, এটা পূর্ব শত্রুতা বা ছিনতাইয়ের ঘটনাও হতে পারে। দুটি বিষয়ই খতিয়ে দেখা হচ্ছে।
 

ইত্তেফাক/এএম।