জামালপুরে ৭১৬টি নলকূপ স্থাপন

আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০১৭, ১৭:৫৭
জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতর (ডিপিএইচই) জেলার সরকারি বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ে ৭১৬টি অ-গভীর নলকূপ স্থাপন করেছে।
 
ডিপিএইচই সূত্র জানায়, প্রাথমিক শিক্ষা উন্নয়ন প্রকল্প-৩ এর আওতায় শিশুদের জন্য পানীয়জলের নিরাপত্তা নিশ্চিত করতে বছরব্যাপী এসব নলকূপ স্থাপন করা হয়েছে।
 
সূত্র জানায়, সদর উপজেলায় ২০৪টি, ইসলামপুরে ১২৪টি, মেলান্দহে ১১৬টি, দেওয়ানগঞ্জে ৮৭টি, বকশিগঞ্জে ৮৬টি, সরিষাবাড়ীতে ৫৫টি ও মাদারগঞ্জ উপজেলায় ৪৪টি নলকূপ স্থাপন করা হয়েছে।
 
অবশিষ্ট ১৪৩টি নলকূপ আগামী জুনের মধ্যে স্থাপন করা হবে।
 
প্রকল্পটি বাস্তবায়নের জন্য চার কোটি ৪১ লাখ টাকা বরাদ্দ দেয়া হয়েছে। বাসস
 
ইত্তেফাক/এএসএমইউ