দিনাজপুরের চিরিরবন্দরের রাণীরবন্দর নামক স্থানে মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় বাসচাপায় খাদিজা বেগম মাহাবী (৬৫) নামে এক বৃদ্ধার মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত খাদিজা বেগম মাহাবী উপজেলার নশরতপুর বালাপাড়া গ্রামের ইসাহাক আলীর স্ত্রী।
প্রত্যক্ষদর্শীরা জানান, পঞ্চগড়ের বাংলাবান্ধা থেকে বগুড়াগামী একটি যাত্রীবাহী বিআরসিটি বাস (বগুড়া-ব-১১-০০২৬) বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী মিনিবাসকে পাশ কাটােত গিয়ে নিয়ন্ত্রণ হারায়। বাসটি মহাসড়ক সংলগ্ন একটি খড়ির দোকানে ঢুকে পড়ে। এতে দোকানে কর্মরত দোকান মালিক খাদিজা বেগম মাহাবী বাসের নিচে চাপা পড়েন।
আশঙ্কাজনক অবস্থায় মাহাবীকে দিনাজপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে নেয়া হলে সেখানে তার মৃত্যু ঘটে। ঘাতক বাসটিকে হাইওয়ে পুলিশ আটক করতে পারলেও চালক ও হেলপার পালিয়ে গেছে।
দশমাইল হাইওয়ে থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল মালেক ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, বাসের চালক বাসের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলায় ওই দুর্ঘটনাটি ঘটেছে।
ইত্তেফাক/এএন
