হিলিতে ৬২৫ বোতল ফেন্সিডিলসহ ১জন গ্রেফতার

আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০১৭, ১৮:৪২
দিনাজপুরের হাকিমপুরের হিলিতে মঙ্গলবার সকালে ৬২৫ বোতল ফেন্সিডিলসহ নজরুল ইসলাম (৪৩) নামের এক ব্যক্তিকে আটক করেছে র‌্যাব। আটক নজরুল ইসলাম উপজেলার ষষ্ঠিপাড়া গ্রামের মৃত নায়েব উদ্দিনের ছেলে।
 
জয়পুরহাট-৫ র‌্যাব ক্যাম্প সুত্র জানায়, গোপন সূত্রে খবর পেয়ে র‌্যাব সদস্যরা ষষ্ঠিপাড়া এলাকায় মাদকবিরোধী অভিযান চালায়। স্থানীয় একটি পুকুড় পাড় থেকে ৬২৫ বোতল ফেন্সিডিল জব্দসহ নজরুলকে আটক করে। উদ্ধারকৃত ফেন্সিডিলের আনুমানিক মূল্য ৩ লাখ টাকা।
 
ইত্তেফাক/এএন