ছাতকে একরাতে ৫টি বাসায় চুরি

আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০১৭, ১৯:২১
ছাতকে এক রােত ৫টি বাসায় চুরি হয়েছে। সোমবার মধ্যরাতে পৌর শহরের সামছুন নাহার আবাসিক এলাকায় এ চুরির ঘটনা ঘটে।
 
স্থানীয় সূত্রে জানা যায়, এলাকার ইলিয়াছ মিয়ার বাসার জানালার লক ভেঙে লাঠির সঙ্গে চুম্বক ব্যবহার করে বাইের থেকে ২৫হাজার টাকা মূল্যের ২টি মোবাইল সেট নিয়ে যায়। 
 
এ সময় একই এলাকার যুক্তরাজ্য প্রবাসী জরিনা বেগমের মালিকানাধীন বাসা থেকে জানালার লক ভেঙে একটি মোবাইল ও নগদ ৩হাজার টাকা নিয়ে যায় চোরেরা।
 
রাতে যুক্তরাজ্য প্রবাসী তফজ্জুল আলী, এলাকার আব্দুল গফুর ও রুমেন মিয়ার বাসায় একই সময়ে চুরি সংঘটিত হয়েছে। সামছুন নাহার আবাসিক এলাকায় একই রাতে ৫টি বাসায় চুরির ঘটনায় বাসা-বাড়ির মালিক ও ভাড়াটে বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। 
 
ইত্তেফাক/এএন