কুষ্টিয়ার মিরপুরে বেলি খাতুন (২৪) নামের এক গৃহবধুকে শ্বাসরোধে হত্যার অভিযোগ পাওয়া গেছে।
মঙ্গলবার সকালে উপজেলার চিথলিয়া ইউনিয়নের চিথলিয়া গাজী মোড়ে তার শশুরবাড়ি থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।
নিহত বেলি উপজেলার কুরিপোল এলাকার রহিত আলীর মেয়ে এবং চিথলিয়া গাজী মোড় এলাকার সুজন মণ্ডলের স্ত্রী।
মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম জানান, সকালে স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বেলির লাশ উদ্ধার করে।
মরদেহ ময়না তদন্তের জন্য কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য বেলির শাশুড়ি রুবিয়া খাতুনকে আটক করা হয়েছে। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় কোনো মামলা হয়নি বলে জানায় ওসি।
এ ঘটনার পর থেকে নিহতের স্বামী সুজন মণ্ডল ও পরিবারের অন্য সদস্যরা পলাতক রয়েছে।
এদিকে নিহতের ভাই আরজুল্লাহ বলেন, আমার বোনের শশুরবাড়ির লোকেরা নির্যাতন করে হত্যা করেছে। আমি এই হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার দাবি করছি।
ইত্তেফাক/এএন
