মঙ্গলবার দুপুরে কুষ্টিয়া বিজিবি সেক্টরের অধীন ৪৭ বিজিবি’র অভিযানে ৬০১ বোতল ফেন্সিডিল এবং ১২ কেজি গাঁজা আটক হয়েছে।
দৌলতপুর সীমান্ত পিলার ১৫২/৯-এস হতে ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে জামালপুর মাঠ নামক স্থান থেকেে আটককৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ৩,০০,০০০/- (তিন লক্ষ) টাকা।
আটককৃত মাদকদ্রব্য ধ্বংসের জন্য ব্যাটালিয়ন সদরে জমা করা হয়েছে।
ইত্তেফাক/এএন
