মুন্সীগঞ্জের সিরাজদিখানে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে প্রতিপক্ষের ব্যাটের আঘাতে সিয়াম (১০) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। মঙ্গলবার রাতে ঢাকার মিটফোর্ড হাসপাতালে নেওয়ার পথে রাস্তায় সে মারা যায়।
বিকালে উপজেলার শেখরনগর ইউনিয়নের মোহনপুর গ্রামের খেলার মাঠে খেলতে গিয়ে তর্কতর্কির এক পর্যায়ে এ ঘটনা ঘটে। সিয়াম উপজেলার মোহনপুর গ্রামের নজরুল ইসলামের ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার বিকেলে উপজেলার শেখরনগর ইউনিয়নের মোহনপুর গ্রামের মাঠে ক্রিকেট খেলাকে নিয়ে সিয়াম এবং একই গ্রামের সাত্তার কাজীর ছেলে রনি কাজীর(১৩) মধ্যে তর্কবিতর্কের এক পর্যায় রনি কাজী ক্রিকেট ব্যাট দিয়ে প্রথমে সিয়ামের পায়ে, এবং পরে মাথায় আঘাত করলে সিয়াম গুরুতর আহত হয়। স্থানীয় চিকিৎসার পর ঢাকার মিডফোর্ট হাসপাতালে নেওয়ার পথে রাতে সে মারা যায়।
সিরাজদিখান থানার ওসি ইয়ারদৌস হাসান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ ব্যাপারে থানায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং ময়নাতন্তের জন্য লাশ মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মর্গে পাঠানো হয়েছে। তরে রনিকে আটক করা যায়নি। রনি পালিয়ে গেছে। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে।
ইত্তেফাক/এসএসএ
