ব্রিটেনের ৩০টি গীর্জা পরিচালিত স্কুলে মুসলিম ছাত্র-ছাত্রীর সংখ্যা খ্রিস্টানদের ছাড়িয়ে গেছে। এর মধ্যে চার্চ অব ইংল্যান্ডের পরিচালিত একটি স্কুলে একজনও খ্রিস্টান নেই, সবাই মুসলিম ছাত্রছাত্রী। এক জরিপে এ তথ্য উঠে এসেছে।
ব্রিটেনের দৈনিক ডেইলি মেইলের এক রিপোর্টে বলা হয়, সেন্ট টমাস নামের এই স্কুলটি ওল্ডহ্যাম শহরের ওয়েরনেথ-এ অবস্থিত। অবশ্য একজন গভর্নর বলছেন এ হিসেব সম্ভবত বেশ কিছুদিনের পুরোনো। পরিবর্তিত বাস্তবতার কারণে এই স্কুলটি এখন খ্রিস্টানন এবং মুসলিম উভয় ধর্মের উত্সবগুলোই পালন করে।
এ স্কুলের ওয়েবসাইট থেকে জানা গেছে, আমরা প্রতিদিনই প্রার্থনা দিয়ে স্কুল শুরু করি যাতে আমাদের জীবনে ঈশ্বরের অবস্থানকে স্বীকৃতি দেয়া হচ্ছে। সব ছেলেমেয়েই ধর্মশিক্ষার একটি কোর্স অনুসরণ করে।
বাকিংহ্যাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এ্যালান স্মাইদার্স বলছেন, চার্চ অব ইংল্যান্ড ঐতিহ্যগতভাবেই স্কুল চালিয়ে আসছে। কিন্তু এখন অনেক চার্চ স্কুল মুসলিম ছাত্রছাত্রীতে ভরে গেছে এবং এটা এক অস্বস্তিকর অভিজ্ঞতার ঝুঁকি সৃষ্টি করছে।
ইত্তেফাক/এএম।
