বাংলাভিশনের বর্ষপূর্তি আয়োজন

আপডেট : ৩০ মার্চ ২০১৯, ২১:০৫

 

১৪ বছরে পদার্পণ করছে জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন বাংলাভিশন। শুরু থেকেই বাংলাভিশনের উদ্দেশ্য ছিল বাংলা সংস্কৃতি এবং বাংলাদেশি সংস্কৃতি সঠিকভাবে দর্শকের সামনে তুলে ধরা। প্রতিষ্ঠাবার্ষিকীতে ১৪ বছরের যাত্রাকে বাংলাভিশন উদযাপন করবে বিশেষ অনুষ্ঠানমালার মধ্য দিয়ে। সকাল ৯টা থেকে বাংলাভিশনের নিজস্ব কার্যালয়ের স্টুডিওতে অনুষ্ঠিত সরাসরি সঙ্গীতানুষ্ঠানের পাশাপাশি সারাদিন প্রচার হবে শুভেচ্ছা বিনিময় ও বাংলাভিশনের ১৩ বছরের পথচলা, অর্জনসহ বিভিন্ন বিষয় নিয়ে অনুষ্ঠান ‘ফিরে দেখার ১৩’। সঙ্গীতানুষ্ঠানে শুভেচ্ছা বিনিময় এবং গান পরিবেশন করবেন দেশের প্রথিতযশা সঙ্গীতশিল্পীরা। আবুল হায়াত, জুয়েল আইচ ও সালাহউদ্দিন লাভলুর অংশগ্রহণে রাত ৮টা ১৫ মিনিটে প্রচার হবে বিশেষ টকশো ‘আনন্দ বেদনার কাব্য-২০১৯’। এছাড়া বিশেষ নাটক ‘কাকতাড়ুয়াটা কথা বলে’ প্রচার হবে রাত ৯টা ০৫ মিনিটে।