শুক্রবার দিবাগত রাত ৩টায় বগুড়ায় নিজের প্রাইভেটকারের সঙ্গে একটি বেপরোয়া ট্রাকের মুখোমুখি সংঘর্ষে বরেণ্য সঙ্গীতশিল্পী খুরশীদ আলম আহত হন। এ সময় স্থানীয় একটি হোটেলে ফিরছিলেন তিনি। তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলেও সেখানকার চিকিত্সকরা উন্নত চিকিত্সার জন্য ঢাকায় নিয়ে যাওয়ার পরামর্শ দেন। তবে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল গোলাম রসুল বলেন, ‘খুরশীদ আলমের অবস্থা স্থিতিশীল। উদ্বেগের কোনো কারণ নেই।’ বর্তমানে তিনি ঢাকার গ্রিনলাইফ হাসপাতালে চিকিত্সাধীন রয়েছেন। গতকাল তাকে এই হাসপাতালে ভর্তি করা হয়েছে।
