শিমুল হত্যাকারীদের বিচারের দাবীতে ডোমারে মানববন্ধন

আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০১৭, ১৪:৩৪
 
সিরাজগঞ্জের শাহজাদপুর সমকাল প্রতিনিধি আব্দুল হাকিম শিমুলের হত্যাকারীদের বিচারের দাবীতে নীলফামারীর ডোমার উপজেলায় ঘণ্টাব্যাপি মানববন্ধন করা হয়েছে। বুধবার দুপুর ১ টা হতে ডোমার বাজার রেলঘুন্টি মোড়ে ডোমার প্রেসক্লাব ও অনলাইন প্রেসক্লাব যৌথভাবে এ মনববন্ধন কর্মসূচির আয়োজন করে।
 
ডোমার প্রেসক্লাব সভাপতি মো. মোজাফ্ফর আলীর সভাপতিত্বে মশিউর রহমান ডিগ্রী কলেজের অধ্যক্ষ মো. সারওয়ার হোসেন মানিক, ডোমার মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ শাহিনুল ইসলাম বাবু, ডোমার সমকাল প্রতিনিধি রওশন রশীদ, সৈয়দপুর সমকাল প্রতিনিধি সাকির হোসেন বাদল, জলঢাকা সমকাল প্রতিনিধি হাসিবুল হক মিতু, অনলাইন প্রেসক্লাব সভাপতি আবু ফাত্তাহ কামাল পাখি, মানবজমিন প্রতিনিধি আব্দুল্লাহ আল মামুন, বাংলাদেশে সময় প্রতিনিধি আসাদুজ্জামান হিল্লোল, সেচ-পাম্প মালিক সমিতির সভাপতি গোলাম কুদ্দুস আইয়ুব প্রমুখ বক্তব্য রাখেন।
 
বক্তারা শাহজাদপুর সমকাল প্রতিনিধি আব্দুল হাকিম শিমুলের হত্যাকারীদের ফাঁসির দাবি জানান।
 
ইত্তেফাক/আরএ