জামালপুরের ইসলামপুরে সাবেক ইউপি সদস্য সুমেদ আলীকে (৬০) গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। সুমেদ আলী ইসলামপুর উপজেলার কুলকান্দি ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য।
ইসলামপুর থানার ওসি দ্বীন-ই-আলম স্বীকার করে জানান, মঙ্গলবার দিবাগত রাতে সাড়ে ১১টার দিকে বেলাগাছা ইউনিয়নের বরুল গুচ্ছগ্রামে এ ঘটনা ঘটে।
নিহত সুমেদ আলর মেয়ের জামাই আবু তালেব বলেন, 'মঙ্গলবার শ্বশুর সামেদুল শাশুড়িকে নিয়ে আমার বাড়িতে বেড়াতে আসেন। রাত ১১টার দিকে তারা আমার দোকানে এলে পেছন থেকে দুর্বৃত্তরা শ্বশুরের মাথায় গুলি করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনার পর পরই থানায় খবর দেয়া হয়েছে।
বুধবার দুপুরে মোবাইল ফোনে ওসির সঙ্গে যোগাযোগ করা হলে ইসলামপুর থানার ওসি দ্বীন-ই-আলম বলেন, 'আমি এখনো ঘটনাস্থলেই আছি। লাশ উদ্ধার করে সুরতহাল করা হচ্ছে। তার মাথা ছিন্ন-বিচ্ছিন্ন হয়ে গেছে।
ইত্তেফাক/কেকে
