কুড়িগ্রামে অভিযানে গ্রেফতার ৮

আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০১৭, ১৫:২৭
 
কুড়িগ্রামের নাগেশ্বরীতে ৩ মাতালসহ ৮ জনকে আটক করেছে পুলিশ।
 
জানা যায়, মঙ্গলবার রাত সাড়ে তিনটায় হাসনাবাদ ইউনিয়নের মনোয়ারহাট এলাকায় নেশা করে মাতলামির সময় পুলিশ অভিযান চালিয়ে তিনজনকে আটক করেছে। আটককৃতরা হলেন, ওই এলাকার সিরাজুল ইসলামের ছেলে ফরহাদ হোসেন (২০), ফকির উদ্দিনের ছেলে রিয়াদ হোসেন বাবু (২২) ও আজিজ মোল্লার ছেলে সাইদুল ইসলাম (২০)।
 
অপরদিকে ভোর সাড়ে ৪ টার দিকে এক অভিযানে বেরুবাড়ী থেকে ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি আজিজার রহমানের ছেলে মিজানুর রহমান, তার দুই ছেলে রবিউল ইসলাম, রেজাউল করিম এবং নাছের উদ্দিনের ছেলে নাজমুল হক, মনছের আলীর ছেলে আ. রশিদকে গ্রেফতার করে।
 
নাগেশ্বরী থানা অফিসার ইনচার্জ (ওসি) আফজালুর রহমান জানান, গ্রেফতারকৃতদের বুধবার কুড়িগ্রাম জেল হাজতে পাঠানো হয়েছে।
 
ইত্তেফাক/এসএস