কলম্বিয়ার বামপন্থী বিদ্রোহী গ্রুপ ইলএনএ’র সঙ্গে শান্তি আলোচনা শুরু কেরেছে দেশটির সরকার। প্রায় ৫ দশক ধরে তাদের সঙ্গে বৈরীতা চলছে দেশটির।
ইকুয়েডরের রাজধানী কোয়েটায় এই আলোচনা শুরু হয়েছে। এসময় কলম্বিয়ার জাতীয় সঙ্গীত বাজানো হয়। আলোচনা শুরু হলে উভয় পক্ষ শান্তির জন্য একটি উপযোগী পরিবেশ সৃষ্টি করতে তাদের সাধ্যমত সবকিছু করার অঙ্গীকার করেছে।
এর আগে কলম্বিয়ার বৃহত্তম বিদ্রোহী সংগঠন ফার্কের সঙ্গে আলোচনায় বসেছে কলম্বিয়া।
ইএলএনের প্রধান মধ্যস্থতাকারী পাবলো বেলট্র্যান উভয়পক্ষক নিজেদের বৈপরীত্য ভুলে এক হওয়ার আহবান জানিয়েছেন। আর সরকারি দলের প্রতিনিধি হুয়ান ক্যামিলো রেস্তপো আশা করছেন তাদের আলোচনা ফলপ্রসূ হবে। উভয়পক্ষই কলম্বিয়ার শান্তি চায়।
ইত্তেফাক/এমএইচ
