ফোটন ব্র্যান্ডের গাড়ি প্রদর্শন করে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় মিনি প্যাভিলিয়ন ক্যাটাগরিতে সেরা পুরস্কার পেল রংপুর মেটাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড (আরএমআইএল)।
শনিবার রাজধানীর শেরে বাংলা নগরে মেলা সমাপনী অনুষ্ঠানে ফোটন এর অ্যাসিসটেন্ট জেনারেল ম্যানেজার (অপারেশন) মোস্তফা কামালের হাতে পুরস্কার তুলে দেন জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম।
IMG0
এবারের বাণিজ্য মেলার ১১ নং মিনি প্যাভিলিয়নে চীনে তৈরি ফোটন ব্র্যান্ডের গাড়ি প্রদর্শন করে দেশের অন্যতম শিল্প প্রতিষ্ঠান আরএফএল গ্রুপ এর অঙ্গ প্রতিষ্ঠান রংপুর মেটাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড। সম্প্রতি দেশের বাজারে এই ব্র্যান্ডের গাড়ি বাজারজাত শুরু করেছে কোম্পানিটি।
ইত্তেফাক/এমএইচ
