ইন্দুরকানীতে কারেন্ট জাল উদ্ধার করে পুড়িয়ে ফেলা হয়েছে।
বুধবার দুপুরে উপজেলার কঁচা ও বলেশ্বর নদীতে বিশেষ অভিযান চালিয়ে দুই সহস্রাধিক মিটার কারেন্ট জাল উদ্ধার করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার নুরুল হুদার নেতৃত্ব উদ্ধারকৃত জাল ইন্দুরকানী লঞ্চ ঘাটে পুড়িয়ে ফেলা হয়। অভিযানে সহায়তা প্রদান করেন পাড়েরহাট নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই সাইফুল ইসলাম। উদ্ধারকৃত জালের আনুমানিক মূল্য প্রায় এক লাখ টাকা।
ইত্তেফাক/উজ্জল
