স্যাভলনের উদ্যোগে ক্লিন বাংলাদেশ ক্যাম্পেইন

আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০১৭, ২০:০৪
প্রতি বছর নানা বয়সের লাখ লাখ মানুষ পরিষ্কার পরিচ্ছন্নতা জনিত অসুস্থতায় আক্রান্ত হয়। আর প্রাণঘাতী এসব রোগের কারণ আমরা নিজেরাই। দেশের একটা বড় অংশ পথে ঘাটে ও যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলে অভ্যস্ত। এটি নিতান্তই একটি নেতিবাচক অভ্যাস এবং এর ফলে আমাদের চারপাশের পরিবেশ দূষিত হচ্ছে। শুধু পরিবেশ দূষণই নয়, এসব আবর্জনা প্রাণঘাতী ভাইরাস, ব্যাকটেরিয়া ও জীবানুরও উৎস।
 
দেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার  নিমিত্তে, জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এসিআই এর পণ্য, দেশের ১ নম্বর অ্যান্টিসেপ্টিক ব্র্যান্ড, স্যাভলন আগামীকাল বৃহস্পতিবার থেকে ‘স্যাভলন-ক্লিন বাংলাদেশ’ শীর্ষক ক্যাম্পেইন হাতে নিয়েছে। ‘চলো গড়ি জীবানুমুক্ত বাংলাদেশ’ স্লোগান নিয়ে ‘স্যাভলন-ক্লিন বাংলাদেশ” ক্যাম্পেইনটি আনন্দ, বিনোদন ও কার্যকর উপায়ে জনগণের মাঝে পরিষ্কার পরিচ্ছন্নতা বিষয়ে সচেতনতা ছড়িয়ে দেবে।
 
‘স্যাভলন-ক্লিন বাংলাদেশ’ ক্যাম্পেইনকে সামনে রেখে বুধবার এসিআই সেন্টার, ২৪৫ তেজগাঁও বাণিজ্যিক এলাকায় সংবাদ সম্মেলনে লেখক আনিসুল হক ক্যাম্পেইনটির উদ্বোধন করেন। এতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন এসিআই কনজ্যুমার ব্র্যান্ড এর এক্সিকিউটিভ ডিরেক্টর এবং এসিআই সল্ট লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর সৈয়দ আলমগীর, বিজনেস ডিরেক্টর মো. কামরুল হাসান এবং জেনারেল ম্যানেজার, সেল্স মো. জাকির হোসাইন।
 
অনুষ্ঠানের আনিসুল হক বলেন, ‘স্যাভলনের মত মার্কেট লিডার ব্র্যান্ডকেই মানায় এ রকম সমাজ পরিবর্তনশীল পদক্ষেপ নেয়ার। আমি নিজে ব্যক্তিগতভাবে এই মহৎ উদ্যোগের সঙ্গে আছি, আপনারাও এগিয়ে আসুন। ভবিষ্যৎ প্রজন্মের জন্য জীবানুমুক্ত বাংলাদেশ গড়ে তোলার এখনই সময়।’
 
সৈয়দ আলমগীর বলেন, ‘আমি বিশ্বাস করি, ‘স্যাভলন-ক্লিন বাংলাদেশ’ ক্যাম্পেইন আমাদের মধ্যে নতুন এক দিগন্ত উম্মোচনের আশ্বাস নিয়ে আসবে, যা নিশ্চিত করবে আগামী দিনের সুন্দর ভবিষ্যৎ।’
 
ইত্তেফাক/উজ্জল