সীমান্ত থেকে ৩৭ হাজার পাতা জন্ম নিরোধক বড়ি উদ্ধার

আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০১৭, ২০:৫২
নাগেশ্বরীর পাখিউড়ারচর সীমান্ত থেকে ৩৭ হাজার ১০০ পাতা জন্ম নিরোধক সুখী বড়ি উদ্ধার করেছে বিজিবি। যার সিজার মূল্য ২৭ লাখ ৮২ হাজার ৫শত ৭০ টাকা। 
 
বিজিবি জানায় গোপন সংবাদের ভিত্তিতে বুধবার ভোরে পাখিউড়ারচর বিজিবি ক্যাম্প ইনচার্জ নায়েব সুবেদার রুহুল আমিনের নেতৃত্বে বিজিবির একটি টহল দল আন্তর্জাতিক পিলার ১০৩৯ এর ৮ নং সাব পিলার থেকে ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে আইরমারি নামক স্থানে অভিযান চালায়। এ সময় চোরাকারবারীরা বিজিরি উপস্থিতি টের পেয়ে সেখানে বস্তা ভর্তি ৩৭ হাজার ১০০ পাতা জন্ম নিরোধক সুখী বড়ি ফেলে পালিয়ে যায়।
 
৪৫ বিজিবি অধিনায়ক লে. কর্নেল আউয়াল আহম্মেদ বলেন, ভারতে পাচারের উদ্দেশ্যে চোরাকারবারীরা এসব সুখী বড়ি সীমান্তের কাছে নিয়ে যাচ্ছিল। জব্দকৃত বড়ি কাস্টমস অফিসে জমা করা হয়েছে।
 
 
ইত্তেফাক/উজ্জল