মধ্যরাতে হঠাত্ নাকের মধ্যে কিছু একটা ঢুকেছে বুঝতে পেরে ঘুম থেকে লাফিয়ে ওঠেন ৪২ বছর বয়সী এক নারী। ডান পাশের নাকের ছিদ্রের মধ্যে কিছু একটার উপস্থিতি টের পেলেও ঠিক বুঝে উঠতে পারছিলেন না আসলে কী ঢুকেছে। আলো জ্বালিয়ে চিত্কার চেচামেচি করতে ছুটে আসেন বাড়ির অন্য সদস্যরা।
এসে প্রথমে নাকের মধ্যে আলো দিয়ে দেখার চেষ্টা করেন, কোন কিছু আছে কীনা। কোন কিছু দেখতে না পেয়ে ভোর হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হয়। সকাল হতেই তাকে নিয়ে যাওয়া হয় বাড়ির পাশের একটি ক্লিনিকে। ক্লিনিকের ডাক্তাররাও কিছু ঠাওর করে উঠতে ব্যর্থ হন। এক এক করে তিনটি হাসপাতাল বদলে তাকে নেয়া হয় তামিলনাড়ুর একটি বড় হাসপাতালে।
ডাক্তারদের কাছে ঐ নারী জানান, নাকের মধ্য দিয়ে কিছু একটা ঢুকে তা খুলি পর্যন্ত পৌঁছে গেছে। সেটির নড়াচড়াতে ভীষণ যন্ত্রণা হচ্ছে চোখে। শেষ পর্যন্ত স্ট্যানলি মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিত্সকরা এন্ডোসকপি করে ভেতরে একটি আরশোলার উপস্থিতি নিশ্চিত হন। এরপর অপারেশন করে খুলির মধ্য থেকে বের করে আনা হয় জীবন্ত আরশোলাটি। ডাক্তার জানান, নাকের মধ্য দিয়ে ঢুকে খুলির মধ্যে ঘাপটি মেরে বসে ছিল আরশোলাটি।-এনডিটিভি।
ইত্তেফাক/এসএসএ
