আন্তঃ ব্যাটালিয়ন হ্যান্ডবলে ৪৭ বিজিবি চ্যাম্পিয়ন

আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০১৭, ০০:১৮

কুষ্টিয়ার মিরপুরে বিজিবির আন্তঃ ব্যাটালিয়ন হ্যান্ডবল প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। কুষ্টিয়া সেক্টরের তত্ত্বাবধানে ৪৭ বর্ডার গার্ড ব্যাটালিয়নের ব্যবস্থাপনায় এ আন্তঃ ব্যাটালিয়ন হ্যান্ডবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এ প্রতিযোগিতায় বিজিবির দক্ষিণ-পশ্চিম রিজিয়নের ৭টি ব্যাটালিয়ন অংশগ্রহণ করে।

বুধবার বিকেলে আন্তঃ ব্যাটালিয়ন হ্যান্ডবল প্রতিযোগিতার ফাইনাল খেলায় ৪৭ বর্ডার গার্ড ব্যাটালিয়ন ১৭ বর্ডার গার্ড ব্যাটালিয়নকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

খেলা শেষে প্রধান অতিথি বিজিবির দক্ষিণ-পশ্চিম রিজিয়নের ভারপ্রাপ্ত রিজিয়ন কমান্ডার কর্নেল মোহাম্মদ ওয়াহিদুর রহমান বিজয়ী এবং বিজিতদের মধ্যে পুরষ্কার বিতরণ করেন।

এ সময় কুষ্টিয়া সেক্টরের কমান্ডার কর্নেল মাহবুবুর রহমান, ৪৭ বর্ডার গার্ড ব্যাটালিয়নের পরিচালক লেঃ কর্নেল মোহাম্মদ শহীদুল ইসলাম, ১৭ বর্ডার গার্ড ব্যাটালিয়নের পরিচালক, লেঃ কর্নেল এনামুল আরিফ সুমন প্রমুখ উপস্থিত ছিলেন।

ইত্তেফাক/এএন