প্রথম ওভারেই উইকেটের দেখা পেলেন বোলার তাসকিন। প্রথম তিন বলে দুই রান দিলেও, চার বলের মাথায় ঠিকই লোকেশ রাহুলকে ক্লিন বোল্ড করে সাজঘরে ফিরিয়ে দিয়েছেন।
শেষখবর ১৫ ওভার চলছে, ভারত রান সংগ্রহ করেছে ৪৬, উইকেট পড়েছে একটি। ব্যাট করছেন চেতেশ্বর পূজারা ও মুরালি বিজয়।
এরআগে বাংলাদেশের বিপক্ষে একমাত্র টেস্টে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ভারত। হায়দারাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় সকাল ১০টায় শুরু হয় ম্যাচ।
বাংলাদেশের হয়ে মাঠে নেমেছেন তামিম ইকবাল, সৌম্য সরকার, মমিনুল হক, মাহমুদউল্লাহ, সাকিব অাল হাসান, মুশফিকুর রহিম, সাব্বির রহমান, মেহেদী হাসান মিরাজ, তাইজুল, তাসকিন আহমেদ ও কামরুল ইসলাম রাব্বি।
অন্যদিকে ভারতীয় দলে রয়েছেন লোকেশ রাহুল, চেতেশ্বর পূজারা, মুরালি বিজয়, বিরাট কোহলি, রবিচন্দ্রন অশ্বিন, রবিন্দ্র জাদেজা, ভুবনেশ্বর কুমার, ঋদ্ধিমান সাহা, ইশান্ত শর্মা, আজিঙ্কা রাহানে ও উমেশ যাদব।
উল্লেখ্য, আজকে শুরু হওয়া ম্যাচের আগে বাংলাদেশ খেলেছে ৯৭টি টেস্ট। এরমধ্যে ভারতের বিপক্ষে খেলেছে ৮ টেস্ট। যেখানে হার ৬টিতে, ড্র হয় বাকি ২ টেস্ট। কিন্তু দুর্ভাগ্য হলেও সত্য এই ৮টি টেস্টই হয় বাংলাদেশের মাটিতে। ১৬ বছর অতিক্রম করে টেস্টের ১৭ বছরে পা রেখেছে বাংলাদেশ।
ইত্তেফাক/আনিসুর সুমন
