আর্থারকে ধুয়ে দিলেন শোয়েব আখতার

আপডেট : ৩০ মার্চ ২০১৯, ২১:২৮

পাকিস্তান ক্রিকেট দলের কোচ মিকি আর্থারের সমালোচনা করেছেন দেশটির সাবেক ফাস্ট বোলার শোয়েব আখতার। কিছু দিন আগে দক্ষিণ আফ্রিকা সফরে পাকিস্তান দল যাচ্ছেতাই পারফরমেন্স করেছে এবং সংযুক্ত আরব আমিরাতের মাটিতে পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজে অস্ট্রেলিয়ার বিপক্ষে ০-৪ ব্যবধানে পিছিয়ে পড়ার পর এমন মন্তব্য করেন আখতার। এরপর আরব আমিরাতে অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচ সিরিজে পাকিস্তান পর পর চার ওয়ানডেতে পরাজিত হওয়ার পর আর্থারের কোচ হওয়ার যোগ্যতা নিয়ে প্রশ্ন তোলেন আখতার, ‘সত্যি কথা বলতে গেলে একটা জাতীয় দলের কোচ হওয়ার যোগ্যতা বা সক্ষমতা কোনটাই আর্থারের নেই। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) আমাকে কোনো দায়িত্ব দিলে আমি সেটা স্বেচ্ছাশ্রমে করতে রাজি আছি। পাকিস্তান দলের এমন অধপতন দেখতে পারছি না।’