ট্রাম্পের পছন্দের ব্যক্তিকে অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ

আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০১৭, ১৬:০২
 
অ্যাটর্নি জেনারেল হিসেবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অনুমোদন দেওয়া জেফ সেশনসের নিয়োগ অবশেষে নিশ্চিত করলো মার্কিন যুক্তরাষ্ট্রের সিনেট। বৃহস্পতিবার বিবিসি এক প্রতিবেদনে এমনটিই জানিয়েছে।
 
জেফ সেশনসের নিয়োগ নিয়ে কয়েকদিন ধরে সিনেটরদের মধ্যে বাক-বিতণ্ডা চলছিলো। একপর্যায় এ নিয়ে ভোট অনুষ্ঠিত হয়। এতে সেশনসের পক্ষে পড়ে ৫২ ভোট। আর বিপক্ষে পড়ে ৪৭ ভোট।
 
জানা যায়, সেশনসের বিরুদ্ধে ডেমোক্রেট সিনেটররা বর্ণবাদ এবং নাগরিক অধিকার ক্ষুণ্ণের অভিযোগ তোলেন। তিনি মেক্সিকো সীমান্তে দেওয়াল তুলে দেওয়ার উগ্র সমর্থক। এমনকি ট্রাম্পের অভিবাসন নীতির একনিষ্ঠ সমর্থক বলেও তার বিরুদ্ধে অভিযোগ রয়েছ।
 
উল্লেখ্য, জেফ সেশনস যুক্তরাষ্ট্রের অ্যালাবামা রাজ্যের বর্তমান সিনেটর হিসেবে দায়িত্ব পালন করছেন।
 
ইত্তেফাক/জামান