ইসরাইল-মিশর সীমান্তে দুই ফিলিস্তিনি নিহত

আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০১৭, ১২:৫৮
 
মিশর-ইসরাইল সীমান্তের কাছে বুধবার দিবাগত রাতে দুই ফিলিস্তিনি নিহত ও অপর পাঁচ জন আহত হয়েছে। বৃহস্পতিবার হামাস একথা জানিয়েছে।
 
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এই হতাহতের জন্য ইসরাইলের বিমান হামলাকে দায়ী করেছে। খবর এএফপি'র।
 
গাজা সীমান্তবর্তী মিশরের সিনাই থেকে বুধবার সন্ধ্যায় ইসরাইলের লোহিত সাগর তীরবর্তী পর্যটনকেন্দ্র এইলাতে বেশ কয়েকটি রকেট ছোঁড়ার পর তেলআবিব এ বিমান হামলা চালায়।
 
এদিকে ইসরাইলি সেনাবাহিনী বৃহস্পতিবার পর্যন্ত এই প্রতিশোধমূলক হামলার বিষয়টি নিশ্চিত করেনি। -বাসস।
 
ইত্তেফাক/জামান