চীন-আমেরিকার দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে সেদেশের প্রেসিডেন্টকে চিঠি পাঠিয়েছেন নব নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর এ চিঠি প্রেরণের মধ্যদিয়ে দু’দেশের মধ্যকার উন্নয়ন সম্পর্ক আরো দৃঢ় হবে বলে আশা করা হচ্ছে।
ট্রাম্পের ক্ষমতাগ্রহণ অনুষ্ঠানকে স্বাগত জানানোয় প্রেসিডেন্ট শি জিনপিংকে চিঠিতে ধন্যবাদ জানান ট্রাম্প। এছাড়া বন্ধুপ্রতিম দুটি দেশের গঠনমূলক সম্পর্ক এগিয়ে নেয়ারও আশাবাদ ব্যক্ত করেন মার্কিন প্রেসিডেন্ট।
ক্ষমতাগ্রহণের পর থেকে এখণ পর্যন্ত বিশ্বের বিভিন্ন দেশের সরকার প্রধানদের সঙ্গে যোগাযোগ করে কথা বলেছেন ট্রাম্প। চীনা প্রেসিডেন্টের সঙ্গে এটাই তার প্রথম অফিসিয়াল যোগাযোগ।
চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লু কাং বার্তা সংস্থা রয়টার্সকে জানান, শি জিনপিংকে পাঠানো ট্রাম্পের চিঠিটি দুই দেশের জন্যই খুবই গুরুত্বপূর্ণ বার্তা বহন করছে।
এদিকে, চীনের চন্দ্র নববর্ষ উপলক্ষ্যে সেখানকার জনগণকে শুভেচ্ছা জানানোয় ট্রাম্পের ভূয়সী প্রশংসা করে কাং বলেন, ‘আগামীর পথে এগিয়ে যাওয়ার জন্য দেশ দুটির পরস্পর সহযোগিতাই একান্ত কাম্য’। বিবিসি।
ইত্তেফাক/সেতু/আনিসুর
