রজার ফেদেরার মিয়ামি ওপেনের শেষ চারে ডেনিস শাপোভালভের বিপক্ষে সরাসরি সেটে জয় নিয়ে ফাইনালে উঠে গেছেন। শনিবার হার্ড রক স্টেডিয়ামে ১৯ বছর বয়সী কানাডীয় প্রতিপক্ষকে ৬-২, ৬-৪ গেমে হারিয়ে টানা দ্বিতীয় এটিপি মাস্টার্সের ফাইনাল নিশ্চিত করেন ফেডেক্স। খেলাটির প্রথম সেটে শাপোভালভ কোনো প্রতিদ্বন্দ্বিতা সৃষ্টি করতে না পারলেও দ্বিতীয় সেটে ফিরে আসার ইঙ্গিত দেন। তবুও তা ফেদেরারের সরাসরি সেটে জয়ে তেমন কোনো বাধা সৃষ্টি করতে পারেনি। প্রতিযোগিতার ফাইনালে আজ শিরোপাধারী ও আমেরিকান প্রতিপক্ষ জন ইসনারের বিপক্ষে খেলবেন ক্যারিয়ারের ১০১তম শিরোপার খোঁজে থাকা ফেদেরার।
