রোহিঙ্গাদের পক্ষে পোপ ফ্রান্সিসের জোরালো অবস্থান

আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০১৭, ১৯:১৪
মিয়ানমারের সরকারের প্রতি নিগৃহীত রোহিঙ্গা মুসলিমদের পক্ষে জোরালো অবস্থান গ্রহণ করেছেন ক্যাথলিক খ্রিস্টানদের সর্বোচ্চ নেতা পোপ ফ্রান্সিস। তিনি বলেন, রোহিঙ্গাদের নিজের ধর্মবিশ্বাস ও সংস্কৃতির জন্য সরকারের হত্যা ও নির্যাতনের শিকার হচ্ছে।
 
মিয়ানমারের রাখাইনে প্রায় ১২ লাখ রোহিঙ্গা মুসলিম বাস করে, যাদের নাগরিকত্বও দেয়নি দেশটির সরকার। নিজের সাপ্তাহিক বক্তব্যে রোহিঙ্গাদের মিয়ানমারের সেনাবাহিনী কর্তৃক নির্যাতন, হত্যা ও ধর্ষণের জাতিসংঘ প্রতিবেদনের উল্লেখ করেন। 
 
পোপ বলেন, রোহিঙ্গারা ভালো মানুষ। তারা খ্রিস্টান নয়, তারা শান্তিপূর্ণ মানুষ এবং আমাদের ভাইবোন। ভ্যাটিকানের পল অষ্টম হলে উপস্থিত সাত হাজার মানুষকে রোহিঙ্গাসহ পৃথিবীর সব নির্যাতিত ও অপমানিত শরণার্থীর জন্য প্রার্থনার আহ্বান জানান। ইন্ডিপেন্ডেন্ট।
 
ইত্তেফাক/সাব্বির