ভারেত যারাই বসবাস করেন এবং এর ঐতিহ্যকে সম্মান করেন, তাঁরাই হিন্দু। যদিও মুসলমানরা অন্য ভাবে প্রার্থনা করেন, কিন্তু জাতীয়তায় তাঁরা হিন্দু।
ভারতের মধ্যপ্রদেশের বেতুলে হিন্দু সম্মেলনে বক্তৃতা করতে গিয়ে আরএসএস প্রধান মোহন ভাগবত এ ভাবেই মুসলমানদের হিন্দু হিসেবে অভিহিত করলেন।
আরএসএস প্রধানের এই বক্তব্য রাজনৈতিক মহলে বিতর্কের সৃষ্টি করেছে। বিরোধী রাজনৈতিক নেতাদের অভিযোগ, উনি ধর্মবিশ্বাস ও জাতীয়তাকে গুলিয়ে ফেলছেন।
ভারতীয় সংবাদসংস্থার খবর অনুযায়ী, ভাগবত বলেন, সারা বিশ্ব ভারতীয় সমাজকে হিন্দু বলেই জানে। সব ভারতীয়রাই হিন্দু এবং আমদের সবার একটিই সত্ত্বা।
এই সম্মেলনেই তিনি বলেন, যাঁরা হিন্দুস্থানে থাকেন এবং এর ঐতিহ্যকে সম্মান করেন, তাঁরা সবাই হিন্দু। মুসলমানদের প্রার্থনা পদ্ধতি আলাদা হতে পারে, কিন্তু তাদের জাতীয়তা হিন্দু।
তিনি বলেন, সব বিভেদ ভুলে হিন্দুদের একসাথে থাকা প্রয়োজন।আমাদের জাতি, উপজাতি, ভাষা, আচার আলাদা হতে পারে, কিন্তু আমাদের হৃদয়ের ভাষা কিন্তু এক। জীবনে বৈচিত্র খুব সুন্দর, কিন্তু এর মধ্যে ঐক্য থাকাও উচিত।
ই্ত্তেফাক/রেজা
