পিরোজপুরের কাউখালীতে বৃহস্পতিবার জাতীয় পার্টির (জেপি) চেয়ারম্যান এবং পরিবেশ ও বনমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জুর জন্মদিন উপলক্ষে উপজেলা জাতীয়পার্টি ও অঙ্গ সংগঠনের যৌথ উদ্যোগে কেক কাটা, আলোচনা সভা এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে সন্ধ্যায় উপজেলা জাতীয় পাটির (জেপি) কার্যালয়ে জেপির সভাপতি মাহাবুবুর রহমান খানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন জেপির সাধারণ সম্পাদক শাহ আলম নসু, যুগ্ম সাধারণ সম্পাদক খান মো. বাচ্চু, ইউপি চেয়ারম্যান আবু সাইদ মিয়া মনু, নেপাল চন্দ্র দে, জাকির হোসেন নসু, মনজুরুল মাহাফুজ পায়েল, শেখ লিটন, রাজিউল করিম খসরু, জিয়াউল হাসান জুয়েল প্রমুখ।
পরে আনোয়ার হোসেন মঞ্জুর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।
ইত্তেফাক/উজ্জল
