বাড্ডায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০১৭, ০৮:৫৮
 
রাজধানীর মেরুল বাড্ডার এশিয়া হাসপাতালের সামনে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী সাহিদা আক্তার (২৫) নামে এক নারী নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাত ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
 
জানা যায়, সন্ধ্যায় সাহিদা বারিধারা থেকে মামাতো ভাইয়ের সঙ্গে মোটরসাইকেলে করে বাসায় ফিরছিলেন। পথে মেরুল বাড্ডায় একটি ট্রাক মোটরসাইকেলটিকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে সাহিদা রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন। এ অবস্থায় তাকে উদ্ধার করে বাড্ডাস্থ এশিয়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
 
সেখানে তার অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
 
মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে বলে জানান, ঢামেক পুলিশ বক্সের উপ-পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া।
 
ইত্তেফাক/কাউছার