মেহেরপুরে ১৬ আসামি গ্রেফতার

আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০১৭, ০৯:৩০
 
মেহেরপুরে বিভিন্ন মামলার ১৬ জন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার ভোর পর্যন্ত জেলার বিভিন্নস্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
 
গ্রেফতারকৃতদের মধ্যে মাদক মামলায় পাঁচজন, সংঘর্ষের মামলায় দুইজন ও আদালতের পরোয়ানাভুক্ত জিআর ও সিআর মামলার ৯ জন।
 
গ্রেফতারকৃত আসামিদের আদালতের মাধ্যমে মেহেরপুর জেলহাজতে পাঠানোর প্রস্তুতি চলছে বলে জানান গাংনী থানার ওসি আনোয়ার হোসেন।
 
ইত্তেফাক/কাউছার