মেহেরপুর গাংনী উপজেলার সাহারবাটি গ্রামের চারচারা মোড় থেকে একটি হাতবোমা উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার সকাল সাত টার সময় জর্দার কৌটায় লাল কসটেপ মোড়ানো হাতবোমাটি দেখতে পেয়ে স্থানীয়রা গাংনী থানা পুলিশকে খবর দেয়। এরপর পুলিশ ঘটনা স্থলে গিয়ে বোমাটি উদ্ধার করে।
গাংনী থানার ওসি আনোয়ার হোসেন এ তথ্য নিশ্চিত করে জানান, এলাকায় আতংক সৃষ্টি করার জন্য দুর্বৃত্তরা বোমাটি রেখে যেতে পারে বলে মনে করা হচ্ছে।
ইত্তেফাক/জামান
