শৈলকুপায় যুবকের লাশ উদ্ধার

আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০১৭, ১২:৪৪
 
ঝিনাইদহের শৈলকুপা উপজেলার রামচন্দ্রপুর গ্রামের শ্মশান এলাকার একটি ব্রিজের নিচ থেকে এক যুবকের মস্তকবিহীন লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে ওই যুবকের লাশ উদ্ধার করা হয়।
 
ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী শেখ জানান, সকালে ওই গ্রামের লোকজন ব্রিজের নিচে কুমার নদীতে মস্তকবিহীন একটি লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেন।
 
খবর পেলে শৈলকুপা থানা পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠায়।
 
অন্য কোথায় তাকে হত্যা করে দুবৃর্ত্তরা লাশটি ওই স্থানে ফেলে রেখেছে বলে ধারণা করছেন ওই পুলিশ কর্মকর্তা।
 
 
ইত্তেফাক/কাউছার