যে ছবি ভাইরাল হওয়ায় রেগেছেন ট্রাম্প

আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০১৭, ১২:৫২
নিউ ইয়র্ক টাইম-এর উপর বেজায় রেগেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রাগের চোটে টুইটারে সংবাদ মাধ্যমটিকে এক হাত নিয়েছেন তিনি।
 
ঘটনাটা হলো বুধবার সকাল থেকেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় ডোনাল্ড ট্রাম্পের এক ছবি। ওই ছবিতে বাথরোব (গোশল করার আগে বা পরে পরা হয় এমন কাপড়) পরে বিছানায় শুয়ে শুয়ে টিভি দেখছেন ট্রাম্প।
 
নিউ ইয়র্ক টাইমস এই ছবি প্রকাশ করার পর পরই পরেই ইন্টারনেটে লাখ লাখ শেয়ার হয় এই ছবি।
 
এই ছবির কথা কানে যেতেই হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি জানালেন, 'ভাইরাল হওয়া ছবিটি সম্পূর্ণ ভ্রান্ত। ট্রাম্প কখনোই এরকম পোশাক পরে ছবি তুলতে পারেন না।
 
অন্যদিকে, টুইটারে ক্ষোভ প্রকাশ করে ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ‘নিউ ইয়র্ক টাইমস আমাকে নিয়ে এক কাল্পনিক গল্প লিখেছে, যে একেবারেই ঠিক নয়।'
 
ইত্তেফাক/মনসুর