ব্যক্তিগত ২০৪ রানে বিরাট কোহলি এলবিডব্লিউয়ের ফাঁদে পা দিলেন তাইজুলের ঘূর্ণিতে। বাংলাদেশের জন্য হুমকি হয়ে ওঠা মুরালি বিজয় ও আজিঙ্কা রাহানেকেও সাজঘরে ফিরিয়েছেন তিনি।
ভারতের সঙ্গে চলতি একমাত্র টেস্টের প্রথম দিনে এক অর্থে ব্যর্থ ছিল বাংলাদেশ। এদিন ৩ উইকেট হারিয়ে ৩৬৫ রান সংগ্রহ করে ভারত। তাসকিন, তাইজুল ও মিরাজ একটি করে উইকেট পান এদিন।
দ্বিতীয় দিন ১১১ রান নিয়ে শুরু করা কোহলি তৃতীয় দিন লাঞ্চের পর সম্পন্ন করেন নিজের ডাবল সেঞ্চুরি। ৮২.৯২ স্ট্রাইক রেট নিয়ে ২৪৬ বলে ২০৪ রান করে আউট হন তিনি। তার আগেই রাহানেকে সাজঘরে ফেরান তাইজুল। কিন্তু ক্রিজ কামড়ে ধরে ব্যাট করে যাচ্ছেন ঋদ্ধিমান শাহা ও রবিচন্দ্রান অশ্বিন। ৭২ বলে ৫০ রান করে ক্রিজে টিকে আছে এই জুটি।
ইত্তেফাক/আরএ
