নওগাঁর পোরশায় এক অভিযানে পিস্তল ও ছয় রাউন্ড গুলিসহ মো. রোমান (২৩) নামে এক অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
উপজেলার বিষ্ণুগ্রামে শুক্রবার ভোর রাতে রোমানকে আটক করা হয়। সে ওই গ্রামের দুরুল হুদার ছেলে।
পোরশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসাদ্দেরুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার ভোর রাতে রোমানের বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় একটি পিস্তল, ছয় রাউন্ড গুলি ও দুইটি ম্যাগাজিনসহ তাকে আটক করা হয়।
ইত্তেফাক/জামান
