নেত্রকোনা-মদন সড়কের আলম বাজার এলাকায় শুক্রবার সকালে মালবাহী পিকআপ ভ্যান ও যাত্রীবাহী টমটমের সংঘর্ষে শিউলী আক্তার নামে এক নারী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও দুই যাত্রী।
আহতরা হলেন, আনছু মিয়া ও রেখা আক্তার। তাদেরকে মদন হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত শিউলী আক্তার মদন উপজেলার কাইটাইল গ্রামের এই দুর্ঘটনায় আহত আনছু মিয়ার স্ত্রী। দুর্ঘটনার পর চালকদ্বয় পালিয়ে যাওয়ায় গাড়ি দুটি জব্দ করে পুলিশ থানায় নিয়ে গেছে।
এ ব্যাপারে মদন থানার ওসি মো. মাজেদুর রহমান জানান, শিউলী আক্তারের লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করা হচ্ছে। নিহতের স্বজনরা আসলে মামলা নেয়া হবে।
ইত্তেফাক/জামান
