৬৮৭ রানে প্রথম ইনিংস ঘোষণা ভারতের

আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০১৭, ১৬:০৭
হায়দরাবাদ টেস্টের প্রথম ইনিংসে র ৬৮৭ রানের পাহাড় গড়ে ইনিংস ঘোষণা করেছে ভারত। একটি দ্বিশত, দুটি শতক ও তিনটি অর্ধশতকে ৬ উইকেট হারিয়ে এ রান করে তারা। দ্বিতীয় দিনের এখনো ১২ ওভারের মত খেলা বাকি আছে। একটু পরই টাইগার উদ্বোধনী ব্যাটসমানরা ব্যাটিংয়ে নামবেন।
 
ভারতের পক্ষে অধিনায়ক কোহলি ২০৪, মুরালি বিজয় ১০৮ ও ঋদিমান সাহা ১০৬ রানের দুর্দান্ত ইনিংস খেলেন।
 
প্রথম দিনের মত দ্বিতীয় দিনও টাইগারদের কেটেছে হতাশায়। ভারতীয় ব্যাটসমানদের দুর্দান্ত ব্যাটিংয়ে টাইগার বোলাররা ছিল অসহায়। সেই সঙ্গে ফিল্ডারদের ফিল্ডিং দুর্বলতার ফায়দা তুলে নেয় ভারতীয় ব্যাটসম্যানরা। বাংলাদেশের পক্ষে তাইজুল ইসলাম ৩ টি, মেহেদী হাসান মিরাজ ২টি ও তাসকিন আহমেদ একটি উইকেট লাভ করেন।
 
ইত্তেফাক/রেজা