বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) কৃষি সংশ্লিষ্ট নানা প্রযুক্তির পেটেন্ট, ডিজাইন, ট্রেডমার্ক এবং এর মেধাস্বত্ত্ব সংরক্ষণ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বাকৃবির আওতাধীন টেকনোলজি ট্রান্সফফার অফিস বৃহস্পতিবার রাতে বিশ্ববিদ্যালয়ের কমিউনিটি সেন্টারে এ কর্মশালার আয়োজন করে। কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের ৪টি প্রযুক্তি পেটেন্টের উদ্দেশ্যে জমা দেয়া হয়।
মাইকোপ্লাজমা এন্টিবডি টেস্ট কিট, সালমোনেলা এন্টিবডি টেস্ট কিট, সয়েল টেস্টিং কিট ও ডেভেলপমেন্ট অব হারবাল প্রোডাক্ট ইন দি ইউজ অফ ফিশ ডিজিজ রিকভারি শিরোনামের ৪টি পেটেন্ট টেকনোলজি ট্রান্সফফার অফিসে জমা দেন উদ্ভাবকরা।
উপ-প্রকল্প পরিচালক কৃষি অনুষদের কৌলিতত্ত্ব ও উদ্ভিদ প্রজনন বিভাগের অধ্যাপক ড. লুৎফুল হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. মো. আলী আকবর। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন পেটেন্ট ডিজাইনস অ্যান্ড ট্রেডমার্ক্স গভার্নমেন্ট অব দ্যা পিপলস রিপাবলিক অব বাংলাদেশের ডেপুটি ডিরেক্টর এস. এম. এনামুল হক।
সম্মানীত অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়েল ডিন কাউন্সিলের আহ্বায়ক অধ্যাপক ড. সুভাষ চন্দ্র চক্রবর্তী এবং বিশেষ অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য অধ্যাপক ড. মো. জসিমউদ্দিন খান উপস্থিত ছিলেন।
ইত্তেফাক/মাহমুদুল ইসলাম
