জেলায় দু’টি পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে বীরগঞ্জ উপজেলার মোহনপুর ইউনিয়নের লাটেরহাটে যাত্রীবাহী অটো পাগলুর সাথে রিকশা ভ্যানের মুখোমুখি সংঘর্ষে বোচাগঞ্জ উপজেলার যোগেন্দ্রনাথ নামের এক ব্যক্তি ঘটনাস্থলে নিহত হন।
অপরদিকে আজ ভোরে বীরগঞ্জ উপজেলার সাতোর ইউনিয়নের ডগড়াই খাটিয়াডিঘি নামকস্থানে মোটরসাইকেল চালক শফিকুল ইসলাম দুর্ঘটনায় আহত হয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় মারা যান। শফিকুল একই গ্রামের তজি মোহাম্মদের পুত্র।
শুক্রবার দুপুরে দিমেক হাসপাতালে ময়না তদন্ত শেষে ২ জনের লাশ স্বজনের কাছে হস্তান্তর করা হয়। এ ঘটনায় বীরগঞ্জ থানায় দুইটি পৃথক ইউডি মামলা দায়ের করা হয়েছে। খবর বাসসের।
ইত্তেফাক/আনিস মণ্ডল।
