বেনাপোলে ভারতীয় রুপাসহ আটক ১

আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০১৭, ১৭:৩৭
বেনাপোলের সাদীপুর সীমান্ত থেকে শুক্রবার সকালে  এক কেজি ভারতীয় রুপাসহ আবু সাইদ (৩২) নামে এক পাসপোর্ট যাত্রীকে আটক করেছে বিজিবি সদস্য। 
 
সাইদ ঢাকার কেরানীগঞ্জের আব্দুল্লাহপুর উপজেলার দক্ষিণমালি ভিটা গ্রামের সামসুদ্দিনের ছেলে। 
 
যশোর ৪৯ বিজিবির বেনাপোল চেকপোস্ট ক্যাম্প কমান্ডার জানান, নিজস্ব গোয়েন্দা সংবাদে জানতে পারি ভারত থেকে এক ব্যক্তি বেস কিছু রুপা এনে চেকপোস্ট সংলগ্ন সাদিপুর মোড়ে অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে এক কেজি রুপাসহ  আবু সাইদ নামে এক পাসর্পোট যাত্রীকে আটক করা হয়। তার বিরুদ্ধে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।
 
ইত্তেফাক/উজ্জল