বাবার মৃত্যুর খবর শুনে মেয়ের মৃত্যু

আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০১৭, ২০:১৪
গাজীপুর সিটি কর্পোরেশনের ১৫নং ওয়র্ডের ভোগড়া এলাকার ব্যবসায়ী লেহাজ উদ্দিন (৭৫) শুক্রবার সকালে মারা যান। 
 
তার মৃত্যুর খবর শুনে কান্নার সময়  হৃদরোগে মেয়ে হাবিজা খাতুনও (৩৫)  মারা যান।
 
বাদ আছর ভোগড়া মধ্যপাড়া ঈদগাহ ময়দানে তাদের জানাজার নামাজ শেষে তাদের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
 
লেহাজ উদ্দিনের ছোট ভাই  সফিজদ্দিন জানান,  কদিন  আগে তার বড় ভাই হৃদরোগে আক্রান্ত হন। শুক্রবার সকাল ৬টার দিকে তিনি মারা যান। তার বাবার মৃতুর খবর শুনে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান মেয়ে হাবিজা।  
 
ইত্তেফাক/উজ্জল