যশোরে বাসচাপায় দুই বন্ধু নিহত

আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০১৭, ২১:১৩
যশোরে পিকনিকের বাসচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।  
 
শুক্রবার বিকেলে যশোর-মনিরামপুর সড়কের কানাইতলা এলাকায় এ ঘটনা ঘটে। 
 
নিহতরা হলেন যশোরের মনিরামপুর উপজেলার পাঁচবাড়িয়া গ্রামের নীতিশ মল্লিকের ছেলে প্লাবন মল্লিক (২৮) এবং তার বন্ধু একই উপজেলার হাজরাইল গ্রামের ধীরাজ মণ্ডলের ছেলে দেবপ্রসাদ মণ্ডল (২৮)। 
 
যশোর ২৫০ শয্যা হাসপাতালে নিহত প্লাবনের পিসি (ফুফু) সোনালি মল্লিক তাদের শনাক্ত করেন। তিনি জানান, প্লাবন ও দেবপ্রসাদ পরস্পর বন্ধু। 
 
যশোর কোতোয়ালি থানার এসআই সোবহান শরীফ জানান, নিহত দুই যুবক শুক্রবার বিকেলে মোটরসাইকেলযোগে মনিরামপুর থেকে যশোর শহরের দিকে আসছিলেন। সতীঘাটা কানাইতলা এলাকায় পৌঁছালে একটি পিকনিকের বাস মোটরসাইকেলকে চাপা দিলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
 
ইত্তেফাক/সেতু/উজ্জল