সিলেটে দক্ষিণ সুরমায় রাস্তার গেট নির্মাণকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর সংঘর্ষে ৪ পুলিশসহ অন্তত ২০ জন আহত হয়েছেন।
শুক্রবার দুপুরে লাউয়াই ও খোজারখলা গ্রামবাসীর মধ্যে এ সংঘর্ষ বাধে। বিকেলে পুলিশ কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এদিকে, সিলেটের গোলাপগঞ্জ পৌর শহরে জুম্মার নামাজের পর তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সৃষ্ট সংঘর্ষে পুলিশসহ কমপক্ষে ১০ জন আহত হয়েছেন।
আহতদের মধ্যে পুলিশ সদস্য গোলাপগঞ্জ মডেল থানার এস আই শংকর চন্দ্র দাস, টিকরবাড়ি গ্রামের লোকমান আহমদ খানসহ ৮ জন রয়েছেন। সন্ধ্যা ৭টার দিকে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ইত্তেফাক/সেতু/উজ্জল
