বিশ্বের সব দেশ ঘুরে আমেরিকান তরুণীর নতুন রেকর্ড

আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০১৭, ২২:০৯
ক্যাসি ডে পিকোল একজন আমেরিকান নারী পর্যটক। মাত্র দেড় বছরে তিনি পৃথিবীর সব দেশ ঘুরে নতুন রেকর্ড করেছেন। 
 
শান্তির বার্তা পৌছে দেয়ার জন্যই তিনি পৃথিবীর সব দেশ ঘুরেছেন। যদিও তিনি সব দেশে সমান অভ্যর্থনা পাননি। 
 
পৃথিবীর ১৯৬টি দেশ ঘুরতে ক্যসির সময় লেগেছে মাত্র ১৮ মাস ২৬ দিন। এর আগের গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের চেয়ে অর্ধেকেরও কম সময়ে তিনি এই অসাধ্য সাধন করেছেন। 
 
চোখ কপালে তোলার মতো এই সাফল্যের পুরোটা কিন্তু ততোটা সহজ ছিল না। ক্যাসির বর্ণনাতেই তার প্রমাণ মেলে, তিনি বলেন, ‘পৃথিবীর বৈচিত্র্যময় মানুষ সমন্ধে আমার ধারণা আগে ভিন্ন থাকলেও এখন পুরোপুরি পাল্টে গেছে। যদিও আমেরিকার সঙ্গে উত্তর কোরিয়া সরকারের দা-কুমড়ো সম্পর্ক, কিন্তু সবচেয়ে আশ্চর্য ব্যাপার হচ্ছে- সে দেশের গার্ডের সঙ্গে আমার করমর্দন ছিল সর্বাপেক্ষা উষ্ণ ও আবেগের!’ 
 
একটি কলেজে পরিবেশ বিষয়ে পড়াশোনা করা ডি পিকোল যাত্রা শুরু করেছিলেন গত বছরের জুলাইয়ে। তিনি বলেন, ‘এটা ছিল আমার ছোট জীবনের অনেক বড় স্বপ্ন বাস্তবায়নের একটি স্বদিচ্ছা। আমি শান্তির খোঁজে শান্ত পৃথিবীর পথে পথে হেটেছি কেবল।’
 
আর স্বপ্নের পথে ধাবমান ২৭ বছর বয়সী এই আমেরিকান তরুণীর ভ্রমণের সম্পূর্ণ দায়িত্বে ছিল একটি আন্তর্জাতিক সংগঠন, যারা ভ্রমণের মাধ্যমে শান্তির বার্তা বিস্তারে কাজ করে।
 
ইত্তেফাক/সেতু/উজ্জল