হংকংয়ের মেট্রো ট্রেনে অগ্নিসংযোগে, আহত ১৮

আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০১৭, ১২:৪৬
 
হংকংয়ের একটি সাবওয়ে ট্রেনে অগ্নিসংযোগ করা হয়েছে। গতরাতের ব্যস্ততম সময়ে অগ্নিসংযোগের এই ঘটনায় ১৮ জন আহত হয়েছে। এই ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে একজনকে গ্রেফতার করা হয়েছে। হংকং পুলিশ শনিবার একথা জানায়। আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানায় সিএনএন।
 
এই ঘটনার পর আহতদের দ্রুত স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেই সঙ্গে গ্রেফতার করা হয় ৬০ বছর বয়সী এক ব্যক্তিকে। শুক্রবার হওয়া প্রেস কনফারেন্সে পুলিশ জানায়, এই হামলা একটি বিচ্ছিন্ন ঘটনা। এর সঙ্গে সন্ত্রাসী হামলার কোন সম্পর্ক নেই। ব্যক্তিগত শত্রুতার কারণে এই হামলা চালানো হয়েছে বলে প্রাথমিকভাবে তথ্য পেয়েছি।
 
আহতদের মধ্যে একজন পুলিশকে জানিয়েছে, তাকে লক্ষ্য করেই হামলাটি চালানো হয়েছে। গুরুতর আহত অবস্থায় সেই ব্যক্তিকে হাসপাতালে নেয়া হয়। সিএনএন।
 
ইত্তেফাক/আরএ