মুন্সীগঞ্জ শ্রীনগর উপজেলার বালাশুর গ্রামে চোর সন্দেহে গণপিটুনিতে মো. লাকু সরকার (৩২) নামে এক যুবক নিহত হয়েছেন। আহত হয়েছেন রাজীব নামের আরেক যুবক।
শনিবার ভোরে এ ঘটনা ঘটে। নিহত লাকু উত্তর বালাশুর গ্রামের নতুন বাজার এলাকার মো. জয়নাল সরকারের ছেলে। আহত ব্যক্তিকে ঢাকা মিডফোর্ড হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার ভোরে লাকু সরকার একটি বাড়িতে চুরি করতে যায়। এসময় বাড়ির মালিক দেখে ফেলে এবং তাকে আটকাতে চেষ্টা করে। তার চিৎকারে স্থানীয়রা ছুটে আসে এবং লাকুকে স্থানীয় ইটভাটার সামনে আটকে ফেলে। পরবর্তীতে গ্রামবাসীর গনধোলাইয়ে লাকু নিহত হন। আহত হয় তার সহযোগী রাজীব।
শ্রীনগর থানার ওসি মো. সাইদুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, 'লাশ উদ্ধার করে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হচ্ছে এবং এব্যাপারে তদন্ত চলছে।'
ইত্তেফাক/জামান
